ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক সংঘাত নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা দ্রুত বাড়ছে। নতুন জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশের বেশি নাগরিক এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফক্স নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে ৬০ শতাংশ […]
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক সংঘাত নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা দ্রুত বাড়ছে। নতুন জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশের বেশি নাগরিক এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফক্স নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমানে ৬০ শতাংশ আমেরিকান ইরান যুদ্ধের বিরোধিতা করছেন। মাত্র এক মাস আগেও এই সংখ্যা ছিল ৫৫ শতাংশ।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ নাগরিক মনে করছেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। প্রায় ৯১ শতাংশ উত্তরদাতা বলেছেন, বর্তমান অর্থনৈতিক সংকটের পেছনে এই সংঘাত বড় ভূমিকা রাখছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। জরিপে ৭৭ শতাংশ অংশগ্রহণকারী দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে “খারাপ” বলে মন্তব্য করেছেন। গত মাসে এই হার ছিল ৭৩ শতাংশ, আর এক বছর আগে ছিল ৭১ শতাংশ।
একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির প্রতিও অসন্তোষ বাড়ছে। এক বছর আগে যেখানে ৫৬ শতাংশ মানুষ ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অসন্তুষ্ট ছিলেন, এখন সেই সংখ্যা বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরোধী জনমত বাড়তে থাকলে তা ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।