সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
২:৩৯ অপরাহ্ন, ২১ মে ২০২৬

ইনস্টাগ্রামে বিজেপিকে টপকে ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’, পরে বন্ধ অ্যাকাউন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ইনস্টাগ্রামে সংগঠনটির অনুসারীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার পরই তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংগঠনটির দাবি, ‘CPJ_2029’ নামের তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর সামাজিক […]

ইনস্টাগ্রামে বিজেপিকে টপকে ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’, পরে বন্ধ অ্যাকাউন্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ইনস্টাগ্রামে সংগঠনটির অনুসারীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার পরই তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংগঠনটির দাবি, ‘CPJ_2029’ নামের তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এক পোস্টে জানান, “যেটা আশঙ্কা করেছিলাম, সেটাই হয়েছে। ভারতে আমাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।”

পরবর্তীতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি অনুসারীদের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তার ভাষ্য, তারা শুধু শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা চেয়েছিলেন এবং শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় দায়িত্ব নেওয়ার দাবি তুলেছিলেন।

সম্প্রতি ভারতের সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর থেকেই সিজেপি দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল। পরীক্ষা বাতিলের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে হতাশা আরও বাড়ে।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ঘিরে অন্তত দুজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে অভিজিৎ দীপক আরও দাবি করেন, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও করা হয়েছিল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, তরুণদের হতাশা, শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ এবং রাজনৈতিক ব্যঙ্গ—সব মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ এখন ভারতের অনলাইন রাজনীতিতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ