যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (DNI) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। তিনি জানিয়েছেন, স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ায় এখন তাকে আরও বেশি সময় পাশে থাকতে হবে। তাঁর পদত্যাগ ৩০ জুন থেকে কার্যকর হবে। গ্যাবার্ড এক্সে প্রকাশিত ট্রাম্পকে লেখা চিঠিতে বলেন, জনসেবার দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়ে তিনি স্বামীর চিকিৎসা ও […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (DNI) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। তিনি জানিয়েছেন, স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ায় এখন তাকে আরও বেশি সময় পাশে থাকতে হবে। তাঁর পদত্যাগ ৩০ জুন থেকে কার্যকর হবে।
গ্যাবার্ড এক্সে প্রকাশিত ট্রাম্পকে লেখা চিঠিতে বলেন, জনসেবার দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়ে তিনি স্বামীর চিকিৎসা ও সহায়তায় মনোযোগ দিতে চান। তিনি এটিও জানান যে, আগামী সপ্তাহ ও মাসগুলোতে তাঁর স্বামীকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
পদত্যাগের ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্যাবার্ডের প্রশংসা করেন। তিনি বলেন, গ্যাবার্ড “দারুণ কাজ” করেছেন এবং তাকে মিস করা হবে। ট্রাম্প আরও জানান, তাঁর ডেপুটি অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।
গ্যাবার্ডের মেয়াদ জুড়েই ইরান যুদ্ধকে ঘিরে হোয়াইট হাউসের সঙ্গে তাঁর মতপার্থক্য দেখা দেয়। সাবেক এই ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আগে থেকেই বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে DNI পদে তাঁর নিয়োগও শুরু থেকেই চমক হিসেবে দেখা হয়েছিল।
একই সঙ্গে গ্যাবার্ডের পদত্যাগের খবরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা অঙ্গনে নতুন আলোচনাও শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইস্যুতে তাঁর অবস্থান প্রশাসনের মূল স্রোতের সঙ্গে না মেলায় তাঁর প্রভাব কমে গেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।