সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৩ অপরাহ্ন, ২৩ মে ২০২৬

গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে অন্তত ৫১ দেশ: আল জাজিরার অনুসন্ধান

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে শুনানি চলার পরও অস্ত্র সরবরাহ বন্ধ হয়নি। বরং যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের কাছে […]

গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে অন্তত ৫১ দেশ: আল জাজিরার অনুসন্ধান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে শুনানি চলার পরও অস্ত্র সরবরাহ বন্ধ হয়নি। বরং যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পাঠানোর পরিমাণ আরও বেড়েছে।

আল জাজিরা ইসরায়েলের কর কর্তৃপক্ষের আমদানি তথ্য, শুল্ক রেকর্ড এবং তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া নথি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলে মোট ২ হাজার ৬০৩টি সামরিক চালান পৌঁছেছে। এসব চালানের মূল্য প্রায় ৩ দশমিক ২২ বিলিয়ন ইসরায়েলি শেকেল বা প্রায় ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মোট আমদানির ৪২ শতাংশের বেশি এসেছে দেশটি থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এছাড়া রোমানিয়া, তাইওয়ান ও চেক প্রজাতন্ত্রও শীর্ষ সরবরাহকারী দেশের তালিকায় রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিজের রায়ের পরও অধিকাংশ চালান ইসরায়েলে গেছে। এসবের বড় অংশ ছিল গোলাবারুদ ও বিস্ফোরক যুদ্ধাস্ত্র।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার ঝুঁকি সম্পর্কে জানার পরও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা দেশগুলোর জন্য বড় ধরনের আইনি ও নৈতিক প্রশ্ন তৈরি করেছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক স্টিফেন হামফ্রেস এবং ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের অধ্যাপক গেরহার্ড কেম্প বলেন, গণহত্যা প্রতিরোধের দায়িত্ব কেবল চূড়ান্ত রায়ের পর শুরু হয় না; ঝুঁকির ইঙ্গিত পাওয়া মাত্রই রাষ্ট্রগুলোর দায়িত্ব তৈরি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকটি দেশ প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। উদাহরণ হিসেবে চীন, তুরস্ক ও ব্রাজিলের নাম উল্লেখ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক প্যাট্রিক উইলকেন বলেন, “ইসরায়েল একা এত বড় মাপের বোমাবর্ষণ চালাতে পারত না। এর জন্য বৈশ্বিক অস্ত্র সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভর করতে হয়েছে।”

আল জাজিরার অনুসন্ধান বলছে, আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনার মধ্যেও গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা পুরো সময়জুড়েই অব্যাহত ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ