সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৫৬ অপরাহ্ন, ২৩ মে ২০২৬

নিউইয়র্কের নদীবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ আহত বহু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে একটি ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ড্রাই ডকের বেজমেন্টে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতরে আটকে পড়া দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলাকালে হঠাৎ […]

নিউইয়র্কের নদীবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ আহত বহু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে একটি ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ড্রাই ডকের বেজমেন্টে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতরে আটকে পড়া দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলাকালে হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জরুরি উদ্ধার অভিযান চালানো হয় এবং আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তনশীল ছিল।” তিনি আরও বলেন, “উদ্ধারকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন।”

নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একজন বেসামরিক ব্যক্তি।

স্ট্যাটেন আইল্যান্ডের রিচমন্ড টেরেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি ম্যানহাটনের বিপরীতে হারবারের ওপারে অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ