যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং তা অন্য দেশে হস্তান্তরের বিষয়েও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সংলাপের একটি কাঠামো তৈরির চেষ্টা করছে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং তা অন্য দেশে হস্তান্তরের বিষয়েও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ সংলাপের একটি কাঠামো তৈরির চেষ্টা করছে দুই পক্ষ।
সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় সচল করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে। একই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো অথবা তা তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয় নিয়েও আলোচনা চলছে।
এদিকে দ্য ইসরায়েল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের কয়েকটি বন্দরের ওপর আরোপিত অবরোধ শিথিল এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে।
তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। নিরাপত্তা, পারমাণবিক কার্যক্রম এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উভয় পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির কাজ চলছে। সম্ভাব্য আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা।