যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আকাশে বিশাল এক উল্কাখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশের পর বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সৃষ্টি হয় তীব্র শব্দ, যা ‘সনিক বুম’ হিসেবে পরিচিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ মিটার প্রশস্ত উল্কাখণ্ডটি অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বাতাসের সঙ্গে ঘর্ষণে এটি জ্বলে ওঠে এবং […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আকাশে বিশাল এক উল্কাখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশের পর বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সৃষ্টি হয় তীব্র শব্দ, যা ‘সনিক বুম’ হিসেবে পরিচিত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ মিটার প্রশস্ত উল্কাখণ্ডটি অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বাতাসের সঙ্গে ঘর্ষণে এটি জ্বলে ওঠে এবং পরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় উৎপন্ন শক্তি প্রায় ৩০০ টন টিএনটির সমান ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৬ মিনিটের দিকে নিউ ইংল্যান্ড অঞ্চলের আকাশে এই আলোর ঝলকানি দেখা যায়। ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেক বাসিন্দা জানিয়েছেন, শব্দের কম্পনে ঘরবাড়িও কেঁপে ওঠে।
https://x.com/tparon/status/2060908538495439073?s=20
বিজ্ঞানীদের মতে, উল্কাটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মাইল ওপরে বিস্ফোরিত হয়েছিল। সে সময় এর গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মাইল। ফলে বিস্ফোরণের বেশিরভাগ অংশই বায়ুমণ্ডলেই পুড়ে যায় এবং মাটিতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নাসা জানিয়েছে, এটি কোনো মানবসৃষ্ট মহাকাশ বর্জ্য বা কৃত্রিম উপগ্রহের অংশ ছিল না। বরং এটি ছিল একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু।
বিশেষজ্ঞরা আরও জানান, উল্কার অবশিষ্টাংশের বেশিরভাগই আটলান্টিক মহাসাগরে পড়ে থাকতে পারে। একই সঙ্গে মার্কিন আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট ঘটনাটির আলোর ঝলকানি ধারণ করেছে।
সূত্র: এনডিটিভি