জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য জাতীয় গৌরবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতি গভীর আস্থা […]
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য জাতীয় গৌরবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছে।
তিনি আরও বলেন, এই সাফল্য আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সংহতি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, “অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।”
এছাড়া ড. খলিলুর রহমানের দায়িত্বকাল মর্যাদাপূর্ণ, সফল এবং কার্যকর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচনকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।