সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:৫৪ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, কেটে নেওয়া অর্থও ফেরত দেবে ব্যাংক

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর এতদিন যে ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, তা সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের পর বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফ্রিল্যান্সিং আয়ের ওপর আর কোনো […]

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, কেটে নেওয়া অর্থও ফেরত দেবে ব্যাংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর এতদিন যে ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হতো, তা সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের এই সিদ্ধান্তের পর বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ফ্রিল্যান্সিং আয়ের ওপর আর কোনো উৎসে কর কাটা হবে না। একইসঙ্গে যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে কর বাবদ অর্থ কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

শুক্রবার (৫ জুন) ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী আইটি ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছিল। তবে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করা এবং তরুণদের ফ্রিল্যান্সিংয়ে উৎসাহিত করার লক্ষ্যে এখন থেকে এ ধরনের আয়ের ওপর আর কোনো কর কর্তন করা হবে না।

তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংক দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইতোমধ্যে যেসব গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উৎসে কর কাটা হয়েছে, সেই অর্থ দ্রুত ফেরত দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর কর্তনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল।

বিষয়টি আলোচনায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়ের ওপর এ ধরনের কর আরোপ না করার আশ্বাস দেন। গত ১ জুন সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

বৈঠক শেষে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সারদের ওপর ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন এবং এমন কর আরোপ না করার পক্ষে মত প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসে কর প্রত্যাহারের ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের ফ্রিল্যান্সাররা আরও উৎসাহিত হবেন এবং ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ