সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:১১ অপরাহ্ন, ৬ জুন ২০২৬

গুগল ম্যাপের ভুলে গাড়ি চালিয়ে উঠলেন উড়াল মেট্রো লাইনে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ৭০ বছর বয়সী এক নারী তার এসইউভি গাড়ি নিয়ে উড়াল মেট্রোরেল লাইনে উঠে পড়েন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সিয়াটল শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনে ওঠার পর গাড়িটি প্রায় ৪০০ মিটার পথ অতিক্রম করে এবং শেষ পর্যন্ত মাউন্ট বেকার স্টেশনের […]

গুগল ম্যাপের ভুলে গাড়ি চালিয়ে উঠলেন উড়াল মেট্রো লাইনে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে ৭০ বছর বয়সী এক নারী তার এসইউভি গাড়ি নিয়ে উড়াল মেট্রোরেল লাইনে উঠে পড়েন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সিয়াটল শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনে ওঠার পর গাড়িটি প্রায় ৪০০ মিটার পথ অতিক্রম করে এবং শেষ পর্যন্ত মাউন্ট বেকার স্টেশনের উড়াল অংশে গিয়ে আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীরা রেললাইনে একটি গাড়ি চলতে দেখে বিস্মিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেললাইনের ওপর চলতে গিয়ে গাড়িটির চাকা বারবার লাইনের খাঁজে আটকে যাচ্ছিল।

ঘটনার কারণে সিয়াটলের লাইট রেল পরিষেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ক্রেন ও বিশেষ সরঞ্জামের সাহায্যে গাড়িটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়।

সিয়াটল মেট্রোপলিটন এলাকার গণপরিবহন সংস্থা সাউন্ড ট্রানজিট এক বিবৃতিতে জানায়, উড়াল ট্রেনের লাইনে গাড়ি উঠে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। উদ্ধারকাজ শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মাউন্ট বেকার স্টেশনের দক্ষিণে একটি স্থানে রেললাইন ও সড়ক খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিপিএসের নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ওই নারী ভুলবশত সেখান থেকেই রেললাইনে গাড়ি তুলে দেন।

সিয়াটল পুলিশ বিভাগের সার্জেন্ট প্যাট্রিক মিশৌ বলেন, গাড়ির চালক ৭০ বছর বয়সী এক নারী। জিজ্ঞাসাবাদে তিনি মানসিকভাবে কিছুটা বিভ্রান্ত ছিলেন বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ