সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৯ অপরাহ্ন, ৮ জুন ২০২৬

‘ইসরাইলের বিদায় ঘণ্টা বেজে গেছে’: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ‘ভঙ্গুর জায়নবাদী শাসনব্যবস্থার’ পতনের সময় ঘনিয়ে এসেছে এবং ইসরাইলের বিদায় ঘণ্টা ইতোমধ্যে বেজে গেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে খামেনি দাবি করেন, ইসরাইলের বর্তমান শাসনব্যবস্থা শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের অস্তিত্বের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তার এই মন্তব্য […]

‘ইসরাইলের বিদায় ঘণ্টা বেজে গেছে’: মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ‘ভঙ্গুর জায়নবাদী শাসনব্যবস্থার’ পতনের সময় ঘনিয়ে এসেছে এবং ইসরাইলের বিদায় ঘণ্টা ইতোমধ্যে বেজে গেছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে খামেনি দাবি করেন, ইসরাইলের বর্তমান শাসনব্যবস্থা শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং তাদের অস্তিত্বের সময় দ্রুত ফুরিয়ে আসছে।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান ও ইসরাইলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলার পর রোববার রাতে ইরান উত্তর ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের হামলার জবাবে ইসরাইলও পাল্টা অভিযান চালায়। দেশটির সামরিক বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। এ সময় তেহরান, ইসফাহান ও তাবরিজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

দুই দেশের পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির সাম্প্রতিক বক্তব্য ইসরাইলের বিরুদ্ধে ইরানের অনমনীয় অবস্থানেরই প্রতিফলন। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে যে চলমান সংকট আরও দীর্ঘ ও জটিল রূপ নিতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ