সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৬ অপরাহ্ন, ৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক কালো তালিকায় আলিবাবা, বিওয়াইডি ও বাইদুসহ তিন চীনা প্রতিষ্ঠান

চীনের প্রযুক্তি ও শিল্প খাতের তিন শীর্ষ প্রতিষ্ঠান আলিবাবা, বিওয়াইডি এবং বাইদুকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) চীনের সামরিক কার্যক্রমে সহায়তাকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৮ জুন) প্রকাশিত এক ফেডারেল রেজিস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে পেন্টাগন তাদের বার্ষিক হালনাগাদ তালিকা প্রকাশ করে। […]

যুক্তরাষ্ট্রের সামরিক কালো তালিকায় আলিবাবা, বিওয়াইডি ও বাইদুসহ তিন চীনা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চীনের প্রযুক্তি ও শিল্প খাতের তিন শীর্ষ প্রতিষ্ঠান আলিবাবা, বিওয়াইডি এবং বাইদুকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) চীনের সামরিক কার্যক্রমে সহায়তাকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (৮ জুন) প্রকাশিত এক ফেডারেল রেজিস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে পেন্টাগন তাদের বার্ষিক হালনাগাদ তালিকা প্রকাশ করে। তালিকায় এমন সব চীনা কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে।

চীনের পক্ষ থেকে এ পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস একে বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে দাবি করেছে, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে অযৌক্তিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বিদেশে পরিচালিত চীনা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট দেশের আইন মেনেই ব্যবসা পরিচালনা করে। তাই তাদের জন্য সমান ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা উচিত।

অন্যদিকে আলিবাবা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা কোনোভাবেই চীনের সামরিক খাতের অংশ নয় এবং তথাকথিত ‘সামরিক-বেসামরিক সমন্বয়’ নীতির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কোম্পানিটি জানিয়েছে, তাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিওয়াইডি ও বাইদুর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে চালু হওয়া এই তালিকায় বর্তমানে ১৮৮টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ২০২৫ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি।

আগামী মাসের শেষ দিকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি ও তাদের নিয়ন্ত্রিত সহযোগী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের বিভিন্ন চুক্তি ও প্রকল্পে অংশগ্রহণের সুযোগ হারাতে পারে।

পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীর মালিকানাধীন, নিয়ন্ত্রিত অথবা বেইজিংয়ের সামরিক-বেসামরিক সমন্বয় কৌশলের মাধ্যমে প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণায় অবদান রাখে, তাদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

হালনাগাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলিবাবা, বিওয়াইডি এবং বাইদু বিভিন্ন সরকারি ও প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত চীনের প্রযুক্তিগত ও সামরিক অগ্রগতিকে নিয়ন্ত্রণে রাখার বৃহত্তর কৌশলের অংশ। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চললেও এই সিদ্ধান্ত নতুন করে দ্বিপক্ষীয় উত্তেজনা বাড়াতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ