সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৬:৩৩ অপরাহ্ন, ১১ আগস্ট ২০২৫

রাজধানী থেকে গৃহহীনদের উচ্ছেদে অঙ্গীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প বলেছেন, গৃহহীনদের অবশ্যই সরিয়ে নিতে হবে। তিনি জানিয়েছেন শহরের অপরাধ মোকাবিলায় এমন পদক্ষেপ নিচ্ছেন। তবে ওয়াশিংটনের মেয়র দাবি করেছেন, বর্তমানে অপরাধ বৃদ্ধির কোনো ঘটনা ঘটছে না। তারপরও প্রশাসন ওয়াশিংটনে শত শত ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এক […]

রাজধানী থেকে গৃহহীনদের উচ্ছেদে অঙ্গীকার ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের উচ্ছেদের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ট্রাম্প বলেছেন, গৃহহীনদের অবশ্যই সরিয়ে নিতে হবে। তিনি জানিয়েছেন শহরের অপরাধ মোকাবিলায় এমন পদক্ষেপ নিচ্ছেন। তবে ওয়াশিংটনের মেয়র দাবি করেছেন, বর্তমানে অপরাধ বৃদ্ধির কোনো ঘটনা ঘটছে না। তারপরও প্রশাসন ওয়াশিংটনে শত শত ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বিবিসি।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘গৃহহীনদের অবিলম্বে সরিয়ে নিতে হবে। আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমরা আপনাদের জেলে পাঠাব, যেখানে আপনারা থাকার যোগ্য। এ সবকিছু খুব দ্রুতই ঘটবে।’

তাঁবু ও আবর্জনার ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘কোনো ভদ্রলোক ভাব দেখানো হবে না। আমরা আমাদের রাজধানী ফিরে চাই। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’

পরদিন সোমবার এক সংবাদ সম্মেলনের আগাম ঘোষণা দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে তিনি শহরটিকে ‘আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ ও আরও সুন্দর’ করার পরিকল্পনা তুলে ধরবেন। তবে ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার রাজধানীকে বাগদাদের সঙ্গে তুলনা করায় হোয়াইট হাউজের সমালোচনা করেছেন।

বলেছেন, ‘আমরা কোনও অপরাধ বৃদ্ধির সম্মুখীন হচ্ছি না।’ শহর থেকে মানুষ উচ্ছেদ করার জন্য ট্রাম্প কোনো আইনি পদ্ধতি অবলম্বন করবেন কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। কেননা রিপাবলিকান প্রেসিডেন্ট ওয়াশিংটনে কেবল ফেডারেল জমি এবং ভবন নিয়ন্ত্রণ করেন। এর আগেও ট্রাম্প গত মাসে এক আদেশে গৃহহীনদের গ্রেফতার করার কথা বলেছিলেন। গত সপ্তাহে তিনি ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী নামানোর নির্দেশ দেন। প্রেসিডেন্টের পরিকল্পনার সুনির্দিষ্ট বিবরণ এখনো জানা যায়নি।

তবে ২০২২ সালের এক ভাষণে তিনি প্রস্তাব করেছিলেন গৃহহীনদের শহরের বাইরে সস্তা জমিতে উচ্চমানের তাঁবুতে স্থানান্তরিত করা হবে, যেখানে থাকবে বাথরুম ও চিকিৎসাসেবা।

এদিকে ন্যাশনাল পাবলিক রেডিওকে এক হোয়াইট হাউজ কর্মকর্তা জানান, শনিবার রাতে সর্বোচ্চ ৪৫০ জন ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল। এই পদক্ষেপ আসে এমন এক ঘটনার পর, যেখানে ওয়াশিংটন ডিসিতে সরকারি কার্যকারিতা বিভাগে কাজ করা ১৯ বছর বয়সি এক সাবেক কর্মচারীকে কথিত গাড়ি ছিনতাই চেষ্টায় হামলার শিকার হতে হয়। ট্রাম্প সামাজিক মাধ্যমে ওই ঘটনার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এবং রক্তাক্ত ভুক্তভোগীর ছবি পোস্ট করেন।

তবে রোববার এমএসএনবিসিকে মেয়র বাউসার বলেন, এটি সত্য যে ২০২৩ সালে আমরা অপরাধ বৃদ্ধির এক ভয়াবহ সময় পেরিয়েছি। তবে এখন ২০২৩ নয়। আমরা গত দুই বছর ধরে শহরে সহিংস অপরাধ কমিয়ে এনেছি, ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ওয়াশিংটন ডিসির মাথাপিছু হত্যার হার যুক্তরাষ্ট্রের অন্য শহরের তুলনায় তুলনামূলকভাবে বেশি। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৮টি হত্যার ঘটনা রেকর্ড হয়েছে। গত এক দশকে মার্কিন রাজধানীতে হত্যার সংখ্যা ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও, ফেডারেল তথ্য বলছে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশিত হিসাবে, গত বছর ওয়াশিংটন ডিসি মোট সহিংস অপরাধের দিক থেকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। এছাড়াও গত বছরের সরকারি পরিসংখ্যান অনুসারে, গৃহহীন জনসংখ্যার দিক থেকে ওয়াশিংটন ডিসির স্থান ১৫তম।

গৃহহীনতা কমাতে কাজ করা সংস্থা কমিউনিটি পার্টনারশিপের মতে, প্রায় ৭০০,০০০ লোকের শহরে ৩,৭৮২ জন একক ব্যক্তি গৃহহীনতার সম্মুখীন হন।

সংস্থাটি আরও জানিয়েছে, গৃহহীনদের বেশির ভাগই জরুরি আশ্রয় কেন্দ্র বা ট্রানজিশনাল হাউজিংয়ে রয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০০ জনকে আশ্রয়হীন বলে মনে করা হয়। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব মিনিয়াপলিসের বার্ষিক প্রতিবেদনে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ৭১ হাজার ৪০০ গৃহহীন ব্যক্তি ছিল। বিরাট এ সংখ্যা বর্তমানে আরও বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ