সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩২ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

ইরান শর্ত পূরণ করলে পুনর্গঠনে পাবে ৩০০ বিলিয়ন ডলার: ভ্যান্স

ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখাসহ সম্ভাব্য চুক্তির শর্তগুলো পূরণ করতে পারলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিল উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর একটি জোট এই তহবিলের অর্থায়ন করবে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, […]

ইরান শর্ত পূরণ করলে পুনর্গঠনে পাবে ৩০০ বিলিয়ন ডলার: ভ্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখাসহ সম্ভাব্য চুক্তির শর্তগুলো পূরণ করতে পারলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিল উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর একটি জোট এই তহবিলের অর্থায়ন করবে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তাহলে দেশটি পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বিশাল তহবিল ব্যবহারের সুযোগ পেতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো চুক্তি থেকে পাওয়া সম্ভাব্য অর্থনৈতিক সুবিধাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে, কিন্তু এর বিনিময়ে দেশটিকে যে বাধ্যবাধকতা ও ছাড় দিতে হবে, সেগুলো আড়াল করার চেষ্টা করতে পারে।

ভ্যান্স স্পষ্ট করে বলেন, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানকে ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, এ ধরনের কোনো বিষয় বর্তমান আলোচনার খসড়ায় অন্তর্ভুক্ত নয় এবং চূড়ান্ত চুক্তিপত্রও এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে ওয়াশিংটন ও মিত্র দেশগুলোর মধ্যে বিতর্কও বাড়ছে। কঠোর নীতির সমর্থকদের আশঙ্কা, তেহরান বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেলে সেই অর্থ মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠী ও আঞ্চলিক প্রভাব বিস্তারে ব্যবহার করতে পারে। অতীতে ওবামা প্রশাসনের সময় ইরানের কিছু সম্পদ অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েও একই ধরনের সমালোচনা হয়েছিল।

সোমবার একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পরও অনেক কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলবে। তার ভাষায়, কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে চায় যে ইরান বাস্তবে পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহের পথ থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্পদ অবমুক্ত করা বা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে সেটি নির্ভর করবে ইরান দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি কতটা সীমিত রাখে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি কতটা মেনে চলে তার ওপর।

ভ্যান্সের মতে, যদি ইরান চুক্তির শর্তগুলো পূরণ করে এবং আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে সক্ষম হয়, তাহলে দেশটির অর্থনীতির ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও বিবেচনায় আনা হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং পুনর্গঠন কার্যক্রমে ইরানের অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ