লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মোকাবিলায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই ইস্যুতে ইসরাইলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে সিরিয়াও কার্যকর পদক্ষেপ নিতে পারে। জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সিরিয়ার বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট […]
ছবি: সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মোকাবিলায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই ইস্যুতে ইসরাইলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে সিরিয়াও কার্যকর পদক্ষেপ নিতে পারে।
জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সিরিয়ার বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখিয়েছেন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
ট্রাম্পের ভাষ্য, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে ইসরাইলকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বেসামরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে সিরিয়া নিজেই যদি হিজবুল্লাহকে মোকাবিলার দায়িত্ব নেয়, তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘দৃঢ় ও অভিজ্ঞ’ নেতা হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, তিনি এমন একজন ব্যক্তি নন যাকে সহজভাবে নেওয়া যায়। জটিল নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তার রয়েছে এবং হিজবুল্লাহ ইস্যুতেও তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হিজবুল্লাহর প্রতি আল-শারার কোনো সহানুভূতি নেই। ফলে সংগঠনটির কার্যক্রম নিয়ন্ত্রণ বা সীমিত করার ক্ষেত্রে সিরিয়া ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সিরিয়ায় ক্ষমতার পরিবর্তনের পর দেশটির আঞ্চলিক ভূমিকা কী হবে, তা নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ওয়াশিংটনের এমন অবস্থান নতুন কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে হিজবুল্লাহ ইস্যুতে সিরিয়ার সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় দেশটির অবস্থান আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।