সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০০ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

তৃণমূল কংগ্রেসে বড় পরিবর্তন, মমতাকে সরিয়ে চেয়ারম্যান অরূপ রায়

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নাটকীয় মোড় এনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় […]

তৃণমূল কংগ্রেসে বড় পরিবর্তন, মমতাকে সরিয়ে চেয়ারম্যান অরূপ রায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নাটকীয় মোড় এনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার বিষয়টি তুলে ধরে বলেন, তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন বাধ্যতামূলক। কিন্তু ২০২২ সালের পর নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। সেই প্রেক্ষাপটেই জরুরি ভিত্তিতে এই বৈঠক আহ্বান করা হয়।

বৈঠকে সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত সদস্যদের ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে দলের নতুন নেতৃত্ব কাঠামোও প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনকে সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আখরুজ্জামান আনসারিকে।

এ ছাড়া দলের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অতীতের সব আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য স্বাধীন নিরীক্ষক নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই দলটির প্রধান নেতৃত্বের প্রতীক ছিলেন। ফলে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

তবে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ