সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৭ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

ভারতের লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনতলা ভবনটিতে একটি কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে বহু […]

ভারতের লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনতলা ভবনটিতে একটি কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের ওপরের তলা থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে কয়েকজন জানালা ও কার্নিশ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় একজন নিচে পড়ে আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় শিক্ষার্থীসহ অনেক মানুষ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। তবে ঠিক কতজন আটকা পড়েছিলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ