সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২২ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬

‘যুদ্ধে আমরা অনেক ব্যবধানে এগিয়ে’, ইরান বড় ছাড় দিচ্ছে বলে দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাত ও কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইরান গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় দিতে সম্মত হচ্ছে। বুধবার (২৪ জুন) ওয়াশিংটনে ইউএস ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধের পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা অনেক ব্যবধানে এগিয়ে আছি। ইরানও বড় ধরনের ছাড় দিচ্ছে।” তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে […]

‘যুদ্ধে আমরা অনেক ব্যবধানে এগিয়ে’, ইরান বড় ছাড় দিচ্ছে বলে দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাত ও কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইরান গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ছাড় দিতে সম্মত হচ্ছে।

বুধবার (২৪ জুন) ওয়াশিংটনে ইউএস ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধের পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা অনেক ব্যবধানে এগিয়ে আছি। ইরানও বড় ধরনের ছাড় দিচ্ছে।”

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে আলোচনা কোন দিকে যায় সেটি দেখার বিষয়, তবে বর্তমান পরিস্থিতিকে তিনি “খুবই শক্তিশালী ও ইতিবাচক” বলে মনে করছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য ছিল কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানের পথ তৈরি করা। ওই সমঝোতার আওতায় পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়।

চুক্তির অংশ হিসেবে আগামী দুই মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলার কথা রয়েছে। প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানা গেছে।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে, সাময়িক বিরতির পর আগামী সপ্তাহে আবারও কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। আলোচনায় পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করছে ইরান সমঝোতা স্মারকের আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে।

রুবিওর ভাষায়, “ইরান যদি তাদের অঙ্গীকার রক্ষা করে, তাহলে আলোচনা এগিয়ে যাবে। আর যদি তারা প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে প্রেসিডেন্টের সামনে বিভিন্ন বিকল্প খোলা থাকবে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ