সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:০১ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

ফ্রান্সে বাংলাদেশিসহ ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বন্ধ

ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। দেশটির আবাসন-সহায়তা নীতিতে আনা পরিবর্তনের ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা বহু শিক্ষার্থী সরকারি আবাসন ভাতা বা এপিএল সুবিধা আর পাবেন না। ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় […]

ফ্রান্সে বাংলাদেশিসহ ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বন্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। দেশটির আবাসন-সহায়তা নীতিতে আনা পরিবর্তনের ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা বহু শিক্ষার্থী সরকারি আবাসন ভাতা বা এপিএল সুবিধা আর পাবেন না।

ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইজারল্যান্ডের বাইরের যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী ক্রুসের সামাজিক বৃত্তি পান না, তারা আর কাফের মাধ্যমে পরিচালিত এপিএল আবাসন ভাতার জন্য যোগ্য হবেন না। এর ফলে ফ্রান্সে নিজ খরচে পড়তে যাওয়া বিপুলসংখ্যক শিক্ষার্থীর মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

এতদিন ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী মাসিক ভাড়ার একটি অংশ সরকারিভাবে সহায়তা হিসেবে পেতেন। শহরভেদে এবং বাসস্থানের ধরন অনুযায়ী এই ভাতা শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু নতুন নীতির পর সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়া ও আফ্রিকার বহু দেশের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।

ফরাসি সরকারের ভাষ্য, সরকারি ব্যয় আরও কার্যকরভাবে পরিচালনা করা এবং প্রকৃত প্রয়োজনীয়দের মাঝে সামাজিক সহায়তা কেন্দ্রীভূত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা আগের মতোই এ সুবিধা পেতে থাকবেন। একইভাবে ক্রুসের সামাজিক বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এপিএল ভাতার আওতায় থাকবেন।

সরকার আরও জানিয়েছে, আবাসন ভাতার নিয়মে পরিবর্তন এলেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্রুস পরিচালিত অন্যান্য সুবিধা, যেমন কম মূল্যের খাবার এবং সামাজিক সহায়তা কর্মসূচি, আগের মতোই চালু থাকবে।

শিক্ষা বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় চাপ পড়বে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ওপর। কারণ, এসব দেশের অনেক শিক্ষার্থী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ফ্রান্সে পড়তে যান এবং দৈনন্দিন ব্যয়ের বড় একটি অংশের জন্য তারা আবাসন ভাতার ওপর নির্ভরশীল থাকেন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন নীতির ফলে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং ফ্রান্সে পড়াশোনার পরিকল্পনা করা অনেক শিক্ষার্থী বিকল্প গন্তব্যের কথা ভাবতে পারেন। এতে ইউরোপে উচ্চশিক্ষার বাজারেও নতুন সমীকরণ তৈরি হতে পারে।

ফলে ভবিষ্যতে ফ্রান্সে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এখন থেকেই বাড়তি আর্থিক প্রস্তুতি নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ