সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৯ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

‘ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু’: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি সমর্থন রয়েছে এবং ভারতও তাদের গুরুত্বপূর্ণ বন্ধুদের একটি। তবে ভারতকে ‘ছোট দেশ’ বলে উল্লেখ করায় তার মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ভারত নামের […]

‘ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু’: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি সমর্থন রয়েছে এবং ভারতও তাদের গুরুত্বপূর্ণ বন্ধুদের একটি। তবে ভারতকে ‘ছোট দেশ’ বলে উল্লেখ করায় তার মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের সমর্থন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ভারত নামের একটি ছোট দেশ এখন আমাদের বন্ধু। সেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে এবং সেখান থেকে আমরা অসাধারণ সমর্থন পাচ্ছি।’

নেতানিয়াহুর এই বক্তব্য আসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায়। সম্প্রতি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে ইসরায়েলের আরও সতর্ক থাকা উচিত।

সাক্ষাৎকারে নেতানিয়াহু ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত না হয়ে বলেন, ইসরায়েলের বহু আন্তর্জাতিক বন্ধু রয়েছে। তার দাবি, বিশ্বের অনেক দেশের নেতাই নিয়মিত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা, সামরিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, অনেক রাষ্ট্রনেতা ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের সামরিক অভিজ্ঞতা, সাইবার নিরাপত্তা সক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সহযোগিতা চান।

নেতানিয়াহু আরও দাবি করেন, সাইবার প্রযুক্তিতে ইসরায়েল বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। তার ভাষায়, অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক সম্পর্ক বাইরে থেকে যেমন দেখা যায়, বাস্তবে তার চিত্র ভিন্ন।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারত থেকে বিপুল সমর্থন পাচ্ছেন তিনি। বিশেষ করে ফেসবুকে ভারতীয় ব্যবহারকারীদের সমর্থনের বিষয়টি উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তবে ভারতকে ‘ছোট দেশ’ হিসেবে উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্যটিকে ভাষাগত অসাবধানতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে কূটনৈতিকভাবে অস্বস্তিকর বলে অভিহিত করেছেন।

সূত্র: দ্য হিন্দু

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ