ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া বক্তব্যে আহমদ ভাহিদি এ মন্তব্য করেন। তিনি […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া বক্তব্যে আহমদ ভাহিদি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।”
ভাহিদি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সব নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের সব শত্রুকে জেনে রাখতে হবে, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের মাধ্যমে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামিয়ে আনতে পারবে না।”
আইআরজিসি প্রধানের ভাষায়, “শহীদদের হত্যার প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত, বৈধ এবং অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।”
সূত্র: আল জাজিরা