ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণার অপচেষ্টা চালানোর অভিযোগে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির […]
ছবি: সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণার অপচেষ্টা চালানোর অভিযোগে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা কখনো টেলিফোন, কখনো মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় কিংবা কোনো জেলা বা উপজেলা কার্যালয় অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে কখনোই এ ধরনের তথ্য সংগ্রহ করে না।
প্রতিষ্ঠানটি আরও জানায়, কেউ যদি সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা দেওয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তাহলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে।
এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্টদের কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী—
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সরকারি সুযোগ-সুবিধার নামে প্রতারণা রোধে সবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো তথ্য বা অর্থসংক্রান্ত অনুরোধ পাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।