সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৩০ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬

ধর্ষণ-হত্যা মামলার অভিযুক্তের এনকাউন্টারের পর পশ্চিমবঙ্গে মিষ্টি বিতরণ

পশ্চিমবঙ্গের বারুইপুরে এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বিবেকানন্দ নগরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গত ৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৭ জুলাই রাতে পশ্চিমবঙ্গ […]

ধর্ষণ-হত্যা মামলার অভিযুক্তের এনকাউন্টারের পর পশ্চিমবঙ্গে মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গের বারুইপুরে এক শিশু ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বিবেকানন্দ নগরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

গত ৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৭ জুলাই রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে তিনি নিহত হন।

এনকাউন্টারের ঘটনার পর শ্যামনগরে স্থানীয়দের একটি অংশ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং মিষ্টি বিতরণের মাধ্যমে পুলিশের অভিযানের প্রতি সমর্থন প্রকাশ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া অনেককে শঙ্খ বাজাতেও দেখা যায়।

বিক্ষোভকারীদের বহন করা প্ল্যাকার্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিল। সেখানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও তুলে ধরা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সঙ্গীতা দাস বলেন, বারুইপুরের ঘটনার মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন অপরাধ কমবে এবং নারী ও শিশুরা আরও নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারবেন।

আরেক অংশগ্রহণকারী রূপসা বিশ্বাস বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ জরুরি। তিনি পুলিশের এই পদক্ষেপের প্রতি সমর্থন জানান।

এদিকে বারুইপুরের ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম ও এসটিএফের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ভুক্তভোগী শিশুর হাত ধরে নিয়ে যেতে দেখা গেছে বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ৭ জুলাই রাতে তদন্তের স্বার্থে প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুরের সূর্যপুর এলাকায় গেলে তিনি পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এবং এক রাউন্ড গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে তিনি আহত হন। পরে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এনকাউন্টারের ঘটনার বিষয়ে পুলিশের এই বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত এবং পুলিশি অভিযানের বৈধতা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিচারিক সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ