ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও আহতের […]
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।
হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও আহতের সরকারি সংখ্যা আগের মতোই ১৬ হাজার ৭৪০ জন রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি বড় ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়।
এই ভূমিকম্পে হাজারো ঘরবাড়ি, সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনো উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত মানুষের জন্য জরুরি চিকিৎসা, আশ্রয় ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।