সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১২:৪৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

কাবা শরিফের ওপর সূর্য, বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী মক্কা

আজ বুধবার এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হলো পবিত্র কাবা শরিফ। নির্ধারিত সময়ে সূর্য কাবার ঠিক ওপরে অবস্থান করায় কিছুক্ষণ ধরে কাবার ছায়া দৃশ্যমান ছিল না। বছরে দুইবার ঘটে এমন এ ঘটনাকে কিবলার দিক নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপায় হিসেবে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য […]

কাবা শরিফের ওপর সূর্য, বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী মক্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আজ বুধবার এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হলো পবিত্র কাবা শরিফ। নির্ধারিত সময়ে সূর্য কাবার ঠিক ওপরে অবস্থান করায় কিছুক্ষণ ধরে কাবার ছায়া দৃশ্যমান ছিল না। বছরে দুইবার ঘটে এমন এ ঘটনাকে কিবলার দিক নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপায় হিসেবে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান নেয়। ফলে সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় চলে আসে এবং কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়।

সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, এই সময় পৃথিবীর যে কোনো স্থান থেকে, যেখানে সূর্য দিগন্তের ওপরে দৃশ্যমান, সেখান থেকে সূর্যের অবস্থান দেখে কিবলার দিক নির্ণয় করা সম্ভব। একইভাবে একটি খাড়া বস্তুর ছায়াও কিবলা নির্ধারণে সহায়ক হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই বিশেষ মুহূর্তে কাবা শরিফের অবস্থান এমন এক বিন্দুতে পৌঁছে, যেখানে সূর্য সরাসরি তার ওপর অবস্থান করে। ফলে যেকোনো উল্লম্ব বস্তুর ছায়া বিপরীত দিকে পড়ে। এ কারণে সহজ প্রাকৃতিক পদ্ধতিতে কিবলা নির্ধারণে এ ঘটনা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা শুধু ধর্মীয় তাৎপর্যের জন্য নয়, বরং জ্যোতির্বিদ্যা ও ভৌগোলিক অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বছরে দুইবার এ সুযোগ আসে বলেই মুসলিম বিশ্বের অনেক স্থানে কিবলার দিক নির্ধারণে এই মুহূর্তটি গুরুত্বের সঙ্গে দেখা হয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, এ ধরনের মহাজাগতিক ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সূর্য ও পৃথিবীর অবস্থান সম্পর্কে আরও নিখুঁত ধারণা পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ