সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান

৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জনের মাধ্যমে এই ঐতিহাসিক সুযোগ পেয়েছেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী আয়োজনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই প্রথমবারের […]

ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ খেতাব অর্জনের মাধ্যমে এই ঐতিহাসিক সুযোগ পেয়েছেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী আয়োজনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এই প্রথমবারের মতো পাকিস্তানের কোনো প্রতিযোগী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। বিষয়টি দেশটির জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবন নিয়েও স্পষ্ট পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা বলেন, তিনি রাষ্ট্রীয় অনুমোদিত হিসাববিদ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রাখতে চান।

বিশেষ করে শিশুদের অধিকার সংরক্ষণ এবং নারী শিক্ষার প্রসারে কাজ করে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই তার লক্ষ্য।

মিস ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, পাকিস্তানের সংস্কৃতি, শিক্ষা ও নারীর সম্ভাবনাকেও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান বলেও জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ