সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৫ পিএম, ২৪ জুলাই ২০২৬

হুমকির ভাষা সহ্য করবে না তেহরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং হুমকির ভাষাও মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে […]

হুমকির ভাষা সহ্য করবে না তেহরান: আরাগচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং হুমকির ভাষাও মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে।

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আলজাজিরা জানায়, আরাগচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “রাশিয়া ও চীনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। সুযোগ পেলেই আমরা দুই দেশের বন্ধুদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করি।”

শান্তি আলোচনা প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আলোচনায় অগ্রগতির প্রধান বাধা হচ্ছে ওয়াশিংটনের বর্তমান অবস্থান।

হরমুজ প্রণালি নিয়ে আরাগচি বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের স্বার্থ রক্ষা আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইরানি জনগণের বৈধ দাবি ও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, ইরান চাপ বা হুমকির মুখে কোনো সিদ্ধান্ত নেবে না এবং যেকোনো আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।

সূত্র: আলজাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ