সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৭ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬

লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়: মোজতবা খামেনি

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যাবে না ইরান। এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হামলার সম্পূর্ণ এবং শর্তহীন অবসান। মোজতবা খামেনি […]

লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়: মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যাবে না ইরান। এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হামলার সম্পূর্ণ এবং শর্তহীন অবসান।

মোজতবা খামেনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং হিজবুল্লাহকে সমর্থন দেওয়া ইরানের কৌশলগত দায়িত্বের অংশ। তার মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভবিষ্যতে কোনো সমঝোতা হলে সেখানে লেবানন ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ বিষয়ে আলোচনা ও একটি প্রাথমিক সমঝোতার চেষ্টা হয়েছিল। তবে হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধের কারণে সেই আলোচনা এগোয়নি।

এদিকে সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া একটি কাঠামোগত সমঝোতাকে একপেশে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

লেবানন সেনাবাহিনীর অভিযোগ, সমঝোতার পরও ইসরায়েল নির্ধারিত এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি। বরং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান ও অবকাঠামো ধ্বংস অব্যাহত রেখেছে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৩২৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ