সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:২৪ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬

হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক, আলোচনা ‘চমৎকার’ হয়েছে’ বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর আলোচনাকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নেতানিয়াহু জানান, এই আলোচনা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন কোনোভাবেই পারমাণবিক […]

হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক, আলোচনা ‘চমৎকার’ হয়েছে’ বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর আলোচনাকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক ও কৌশলগত অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নেতানিয়াহু জানান, এই আলোচনা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার ঐতিহাসিক সমঝোতারই প্রতিফলন।

তিনি আরও বলেন, “ইসরায়েলের সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিতে তাৎপর্যপূর্ণ মতবিনিময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করেছে এই বৈঠক।”

যুক্তরাষ্ট্র প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকটিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করা হয়েছে।

ওয়াশিংটনে মানবাধিকারকর্মীদের বিক্ষোভ

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মার্কিন সফর কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ দেখা গেছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই শীর্ষ নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দেশটির মানবাধিকারকর্মীরা।

তথ্যসূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ