নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের অবস্থান স্পষ্ট করেন। রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেটি […]
ছবি: সংগৃহীত
নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের অবস্থান স্পষ্ট করেন।
রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার নিজস্ব উদ্যোগে আয়োজিত। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।
তিনি বলেন, ওই অনুষ্ঠানে কী বক্তব্য দেওয়া হয়েছে, সেটির দায়ভার আয়োজক ও অংশগ্রহণকারীদের। ভারত সরকার এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।
সম্প্রতি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। তার ওই বক্তব্যের পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশের পক্ষ থেকেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
এর আগে বিএনপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছিলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা কীভাবে নয়াদিল্লিতে এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন। বিষয়টি নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এদিকে শুক্রবারের ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সোয়াল।
তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজস্ব স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন কর্মকাণ্ড ভারত সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেগুলোকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হচ্ছে।
ভারতের এই বক্তব্যের মধ্য দিয়ে দিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই—এমন অবস্থানই স্পষ্ট করল নয়াদিল্লি।