সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
২:৩৬ অপরাহ্ন, ৭ আগস্ট ২০২৬

দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ […]

দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি নদী অববাহিকায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করতে পারে। একই সঙ্গে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলার কিছু নিম্নাঞ্চলেও বন্যার পানি প্রবেশ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া ও নদ-নদীর পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী ও নিচু এলাকার মানুষকে পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ