সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৩:০৩ পিএম, ১০ আগস্ট ২০২৬

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব দেশ থেকে দেখা যাবে

আগামী বুধবার, ১২ আগস্ট, আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় কয়েক মিনিটের জন্য দিনের আলো অনেকটাই ম্লান হয়ে আসবে। এই পূর্ণগ্রাসের সরাসরি পথ পড়বে আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হতে যাওয়া এই সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ […]

১২ আগস্ট আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব দেশ থেকে দেখা যাবে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আগামী বুধবার, ১২ আগস্ট, আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় কয়েক মিনিটের জন্য দিনের আলো অনেকটাই ম্লান হয়ে আসবে। এই পূর্ণগ্রাসের সরাসরি পথ পড়বে আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে।

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হতে যাওয়া এই সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। প্রায় ২৭ বছর পর ইউরোপের মূল ভূখণ্ডে আবার পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ তৈরি হয়েছে।

পূর্ণগ্রাসের পথে দেড় কোটির বেশি মানুষ

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের বড় একটি অংশসহ প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ এমন এলাকায় অবস্থান করবেন, যেখান থেকে সূর্যকে সম্পূর্ণ ঢেকে যেতে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই নির্দিষ্ট অঞ্চলকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পাথ অব টোটালিটি’।

স্পেনের উত্তর ও পূর্বাঞ্চলের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়াসহ বেশ কয়েকটি শহর সরাসরি এই পথের মধ্যে পড়েছে।

স্পেনের স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ২৭ মিনিটের দিকে সেখানে পূর্ণগ্রাস শুরু হবে। অবস্থানভেদে সর্বোচ্চ প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি আড়ালে থাকতে পারে।

তবে মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো পূর্ণগ্রাসের মূল পথের বাইরে থাকছে। সেখানে থেকেও সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে দেখা যেতে পারে।

ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক গ্রহণ

পূর্ণগ্রাসের পাশাপাশি ইউরোপের বড় একটি অংশ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকা এবং উত্তর আমেরিকার কয়েকটি অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ইউরোপের বিভিন্ন শহরে গ্রহণের মাত্রাও হবে উল্লেখযোগ্য। প্যারিস থেকে সূর্যের প্রায় ৯২ শতাংশ, লন্ডন থেকে ৯১ শতাংশ এবং বার্লিন থেকে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে দেখা যাবে।

উত্তর আফ্রিকার আলজিয়ার্সে প্রায় ৯৮ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় প্রায় ৮৭ শতাংশ সূর্য ঢাকা অবস্থায় অস্ত যাবে। ইউরোপের আরও পূর্বাঞ্চল ও উত্তর আফ্রিকার অনেক জায়গায় পূর্ণগ্রাসের আগেই সূর্য অস্ত যাওয়ায় পুরো গ্রহণ দেখা সম্ভব হবে না।

উত্তর আমেরিকাতেও মিলবে গ্রহণের দৃশ্য

আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকেও সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এসব এলাকা পূর্ণগ্রাসের মূল পথ থেকে অনেক দূরে হওয়ায় সেখানে সূর্যের অপেক্ষাকৃত ছোট অংশ ঢাকা পড়বে।

কানাডার সেন্ট জনস শহর থেকে প্রায় ৫৩ শতাংশ পর্যন্ত সূর্য ঢেকে যেতে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সর্বোচ্চ প্রায় ৩৭ শতাংশ পর্যন্ত সূর্যগ্রহণ দৃশ্যমান হওয়ার কথা রয়েছে।

কেন এত বিরল পূর্ণ সূর্যগ্রহণ?

চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে মূলত পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান দেখানোর কারণে। এ কারণেই পূর্ণ সূর্যগ্রহণকে তুলনামূলক বিরল মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। এর মধ্যে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও হাইব্রিড—বিভিন্ন ধরনের গ্রহণ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ অনেক কম।

পরের পূর্ণ সূর্যগ্রহণ কবে?

১২ আগস্টের গ্রহণের পর খুব বেশি অপেক্ষা করতে হবে না পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের জন্য। ২০২৭ সালের ২ আগস্ট পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের পথ দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা ও ইয়েমেনের ওপর দিয়ে অতিক্রম করবে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ