নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি রবিবার থেকে এক সপ্তাহের ছুটিতে গেছেন। ছুটির সময় পরিবারের সদস্যদের নিয়ে তিনি আপস্টেট নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানিয়েছে সিটি হল। মেয়রের কার্যালয় জানিয়েছে, ছুটিতে থাকাকালে মামদানি কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেবেন না। তবে নগরীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট নেবেন। মামদানি ও তার পরিবারের সদস্যরা […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি রবিবার থেকে এক সপ্তাহের ছুটিতে গেছেন। ছুটির সময় পরিবারের সদস্যদের নিয়ে তিনি আপস্টেট নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানিয়েছে সিটি হল।
মেয়রের কার্যালয় জানিয়েছে, ছুটিতে থাকাকালে মামদানি কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেবেন না। তবে নগরীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত আপডেট নেবেন।
মামদানি ও তার পরিবারের সদস্যরা আপস্টেট নিউইয়র্কের ঠিক কোন এলাকায় থাকছেন, তা প্রকাশ করা হয়নি। ছুটির নির্দিষ্ট গন্তব্যও জানায়নি সিটি হল।
এদিকে মেয়রের অনুপস্থিতিতে নিউইয়র্ক সিটির নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন প্রথম উপমেয়র ডিন ফিউলেইন।
সিটি হলের তথ্য অনুযায়ী, মামদানির এই ছুটি ১৬ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এক সপ্তাহের ছুটি শেষে তিনি নিউইয়র্ক সিটিতে ফিরে এসে আবার নিয়মিত দায়িত্ব পালন করবেন।