বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এসব সরঞ্জাম দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে। পঞ্চগড় জেলা হাসপাতালে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এসব সরঞ্জাম দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে।
পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। পাশাপাশি গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় সংরক্ষণ ও সরবরাহ সামগ্রীও দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এবং ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় থাকবে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র।
সূত্র: জাগো নিউজ