সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:০৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশকে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আনাদোলুর। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে শি জিনপিং বলেন, চীন সবসময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি […]

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশকে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আনাদোলুর।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে শি জিনপিং বলেন, চীন সবসময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর অবস্থানে রয়েছে। উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনাকে উৎসাহিত করতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার বিষয়ে চীনের সমর্থনের কথাও জানান শি। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষ দ্রুত আলোচনায় ফিরে গিয়ে মতপার্থক্য নিরসনের পাশাপাশি পারমাণবিক ইস্যুসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন চীনা প্রেসিডেন্ট। ওয়াশিংটনকে ‘তাইওয়ান স্বাধীনতার’ বিরোধিতার অবস্থান বজায় রাখার পাশাপাশি তাইওয়ান প্রশ্নে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা ও সম্পর্কের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি হবে বলে উল্লেখ করেন শি।

চীনের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে বেইজিংয়ের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট’ বলেও জানান তিনি।

এ ছাড়া কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলা কোনো সাময়িক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেন শি জিনপিং। এমন সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে দুই দেশ পারস্পরিকভাবে সহাবস্থানের সঠিক পথ খুঁজে নিতে পারবে বলেও জানান চীনা প্রেসিডেন্ট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ