সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:০৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মনোনয়ন পেয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) নির্মিত অনুসন্ধানী এই প্রামাণ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে প্রতিযোগিতা করছে। এর প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়েম খান। মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলকারনাইন বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের […]

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মনোনয়ন পেয়েছে।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) নির্মিত অনুসন্ধানী এই প্রামাণ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে প্রতিযোগিতা করছে। এর প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়েম খান।

মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলকারনাইন বলেন, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। জুলাই আন্দোলনের সময় রাজপথে থাকা শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের পাশাপাশি ওই সময় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে তিনি এই অর্জন উৎসর্গ করেন।

তিনি বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছিলেন। তাদের সাহস ও আস্থার কারণেই প্রামাণ্যচিত্রটির গল্প আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে।

এর আগে ২০০৪ সালে বাংলাদেশি কিশোরদের নির্মিত ‘আমরাও পারি’ প্রামাণ্যচিত্রটি বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মূল অনুষ্ঠান আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিন ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ