নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। দেশটির এভিয়েশনবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাচ্ছিল। এ সময় দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। […]
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য রয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।
দেশটির এভিয়েশনবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাচ্ছিল। এ সময় দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
মন্ত্রী জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোস যাওয়ার পথের মাঝামাঝি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন। এ সময় সেখানে স্থানীয় মানুষের ভিড়ও দেখা যায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কয়েকটি গাছ ভেঙে ফেলে। পরে ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে