সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:০৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬

শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ সরকারের

রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলানগরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত […]

শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ সরকারের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় শেরেবাংলানগরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান সচিবালয় এলাকায় নতুন কোনো ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে।

গত বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি নিয়ে শিগগিরই পরিকল্পনা কমিশনে আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।

এদিকে, নতুন সচিবালয় নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। প্রস্তাবিত কমপ্লেক্সের ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে প্রাথমিক নকশা বা লে-আউটও তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সচিবালয় স্থানান্তরের প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নতুন সচিবালয়ের নকশা প্রধানমন্ত্রী দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাঁর দেওয়া পরামর্শগুলো বিবেচনায় নিয়ে প্রকল্পের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

পরিকল্পনা কমিশনে প্রকল্পটির পরবর্তী পর্যালোচনা ও অনুমোদনপ্রক্রিয়া শেষে নির্মাণকাজের বাস্তবায়ন এগিয়ে নেওয়া হবে। তবে নতুন সচিবালয় কমপ্লেক্সের নির্মাণকাজ শুরুর সময়সূচি এবং স্থানান্তরের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ