সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪১ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকের অর্থনীতিতেও। দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে […]

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের আর্থিক ক্ষতি ৬ হাজার কোটি ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকের অর্থনীতিতেও। দুই দেশের সংঘাতের কারণে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ইতোমধ্যে ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ইরাকের সামগ্রিক অর্থনীতিতে। এর ফলে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের এই যুদ্ধের প্রভাব শুধু ইরাকের মধ্যেই সীমাবদ্ধ নেই। সংঘাতের কারণে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে পণ্যসামগ্রীর দাম আরও বাড়তে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরাক সরকার। এর ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপও বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ