সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:৫৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলে বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের বিরুদ্ধে তাঁর কাছে অনেক তথ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর আনাদোলুর। শুক্রবার প্রকাশিত দ্য হিল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির […]

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলে বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের বিরুদ্ধে তাঁর কাছে অনেক তথ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর আনাদোলুর।

শুক্রবার প্রকাশিত দ্য হিল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অতীতে তিনি এই তিন সাবেক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন। তবে এখনো চাইলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম, বিল ক্লিনটনের বিরুদ্ধেও। আমি বিল ক্লিনটনকে পছন্দ করি। বারাক হুসেইন ওবামার বিরুদ্ধেও অনেক কিছু করতে পারতাম, এখনো পারি। চাইলে বড় ধরনের পদক্ষেপ নিতে পারি। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও আমি তা প্রত্যাখ্যান করেছি।’

ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুমকি

‘বড় ধরনের পদক্ষেপ’ বলতে কী বোঝাচ্ছেন, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাঁদের সুনাম ক্ষুণ্ন করতে পারেন।

তবে ক্লিনটন দম্পতি ও ওবামার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে কিংবা তাঁদের সম্পর্কে তাঁর হাতে কী তথ্য আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

অভিশংসনের আশঙ্কার কথা বললেন ট্রাম্প

সাক্ষাৎকারে ট্রাম্প তাঁদের বিরুদ্ধে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন। এ ধরনের উদ্যোগ নিলে তাঁকে আবারও অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এরপরই আলোচনার বিষয় পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি ট্রাম্প।

সূত্র: আনাদোলু, দ্য হিল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ