সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৯ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬

জেন-জি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন

জেন-জি বিক্ষোভ ঘিরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকট, শেয়ারবাজারের পতন, মুদ্রার অবমূল্যায়ন ও জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলোর বিক্ষোভের কর্মসূচিকে কেন্দ্র করে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাকার্তা শহর পুলিশের […]

জেন-জি বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ মোতায়েন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জেন-জি বিক্ষোভ ঘিরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকট, শেয়ারবাজারের পতন, মুদ্রার অবমূল্যায়ন ও জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলোর বিক্ষোভের কর্মসূচিকে কেন্দ্র করে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির নাজুক পরিস্থিতির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে।

এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

কমছে প্রেসিডেন্টের জনপ্রিয়তা

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও তাঁর বিভিন্ন জনতুষ্টিবাদী কর্মসূচির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তার হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা তাঁর জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়।

এর আগে ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সময়ে, গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের ঘটনায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ