সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৪৯ পিএম, ২৭ অক্টোবর ২০২৬

সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে দুই দিনব্যাপী ‘দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। এতে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন বলে জানিয়েছে […]

সামরিক সহযোগিতা জোরদারে দুই দিন বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে দুই দিনব্যাপী ‘দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। এতে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা।

এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

বৈঠক শুরুর আগে সোমবার সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বাংলা ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ