সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:২৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৬

শাহবাগে শুক্রবার প্রতিবাদ সমাবেশের ডাক হাসনাত আবদুল্লাহর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। […]

শাহবাগে শুক্রবার প্রতিবাদ সমাবেশের ডাক হাসনাত আবদুল্লাহর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ সমাবেশের ঘোষণা দেন। এতে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের ব্যক্তিগত মতপ্রকাশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা বাড়ছে। রাস্তাঘাটে মানুষের মধ্যে আবারও ভীতির পরিবেশ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওবার্তায় এনসিপির এই নেতা বলেন, সুশাসন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সমাবেশে এসব ইস্যুতে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ