সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১২ অপরাহ্ন, ৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ইউরোপেও ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আঘাতের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপের বিভিন্ন এলাকায় পৌঁছানোর সক্ষমতা রাখে। এমন সংঘাত শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া […]

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ইউরোপেও ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আঘাতের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপের বিভিন্ন এলাকায় পৌঁছানোর সক্ষমতা রাখে। এমন সংঘাত শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির শাহিন শহরের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি।

তিনি বলেন, সম্ভাব্য পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেলিগানির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা চালালে তার জবাবের মাত্রা কিংবা লক্ষ্যবস্তু নির্ধারণে ভৌগোলিক অবস্থানকে বাধা হিসেবে বিবেচনা করা হবে না। বরং ইরানের প্রতিক্রিয়া হবে ব্যাপক, শক্তিশালী ও কৌশলগত।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকেও দেশটির বিরুদ্ধে ‘একধরনের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন এই আইনপ্রণেতা। তিনি বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এ অবরোধের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

তবে ইউরোপের কোন কোন দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দেলিগানি। তাঁর বক্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা নিয়ে ইরানে আলোচনা চলছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ