সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:২৭ অপরাহ্ন, ৬ নভেম্বর ২০২৬

বাথরুমে শিশুদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে নিউইয়র্কের পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে ফেডারেল মামলা

নিউইয়র্ক স্টেট পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে নিজের বাড়ির বাথরুমে শিশুদের গোপনে ভিডিও ধারণ এবং সেগুলো সম্পাদনা করে যৌন উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে ফেডারেল মামলা হয়েছে। অভিযুক্ত স্টিভেন ক্যালডেরন (৪৩) নামের ওই কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত প্রায় ২ হাজার ছবি ও ভিডিও এবং ৩০টির মতো ইলেকট্রনিক ও রেকর্ডিং ডিভাইস জব্দ করার কথা জানিয়েছে তদন্তকারী […]

বাথরুমে শিশুদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে নিউইয়র্কের পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে ফেডারেল মামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক স্টেট পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে নিজের বাড়ির বাথরুমে শিশুদের গোপনে ভিডিও ধারণ এবং সেগুলো সম্পাদনা করে যৌন উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে ফেডারেল মামলা হয়েছে। অভিযুক্ত স্টিভেন ক্যালডেরন (৪৩) নামের ওই কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত প্রায় ২ হাজার ছবি ও ভিডিও এবং ৩০টির মতো ইলেকট্রনিক ও রেকর্ডিং ডিভাইস জব্দ করার কথা জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ।

ক্যালডেরন নিউইয়র্কের ক্রফোর্ড এলাকার বাসিন্দা। গত সোমবার অরেঞ্জ কাউন্টিতে নিজের বাড়িতে এক নারীকে শারীরিকভাবে আক্রমণের অভিযোগে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছিল। পরে বাড়িতে তল্লাশি চালানোর সময় শিশুদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ সামনে আসে।

ফেডারেল প্রসিকিউটরদের দাবি, ক্যালডেরনের বাড়ির বাথরুমে একটি স্ট্যান্ডের ওপর রাখা মোবাইল ফোনের ক্যামেরা শাওয়ারের দিকে তাক করে রাখা হয়েছিল। তদন্তকারীরা এমন ভিডিও পেয়েছেন, যেখানে অন্তত চারটি ভিন্ন শিশুকে ওই বাথরুমে দেখা গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৫ জুলাই ১০ বছর বয়সী এক শিশুকন্যার পোশাক পরিবর্তনের দৃশ্য গোপনে ধারণ করা হয়। পরে ভিডিওটি সম্পাদনা করে শিশুটিকে যৌন কর্মকাণ্ডে জড়িত বলে মনে হয়—এমনভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ প্রসিকিউটরদের।

এ ছাড়া ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি ধারণ করা আরেকটি ভিডিওতে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে একই বাথরুমে পোশাক পরিবর্তন করতে দেখা যায় বলে অভিযোগে বলা হয়েছে। ওই ভিডিও থেকেও যৌন উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী একটি স্থিরচিত্র তৈরি করেছিলেন ক্যালডেরন বলে দাবি তদন্তকারীদের।

ক্যালডেরন ২০২২ সাল থেকে নিউইয়র্ক স্টেট পুলিশের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি একই বাহিনীতে পুলিশ ট্রুপার হিসেবে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ওপর, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনআস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

নিউইয়র্ক স্টেট পুলিশের সুপারিনটেনডেন্ট স্টিভেন জি. জেমস অভিযোগগুলোকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি পুলিশের কর্মকর্তা হলেও শিশুদের সুরক্ষা এবং নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে কোনো পরিবর্তন আসে না। পদমর্যাদা যা-ই হোক, জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ক্যালডেরনের বিরুদ্ধে শিশুদের যৌন শোষণসংক্রান্ত দুটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগেও তার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে এফবিআইয়ের ১-৮০০-২২৫-৫৩২৪ নম্বরে অথবা tips.fbi.gov ওয়েবসাইটে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ