আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। গত এপ্রিল মাসে আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) একইভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই তেহরান এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত […]
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। গত এপ্রিল মাসে আর্জেন্টিনা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) একইভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই তেহরান এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সম্পর্কের নীতি ও সমকক্ষতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে তার সম্পূর্ণ দায়ভার আর্জেন্টিনা সরকারকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে দেশটির সেনাবাহিনী বা স্থলবাহিনীকে এ ঘোষণার আওতায় রাখা হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও ট্রাম্প প্রশাসনের চাপের মুখে গত এপ্রিলে আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। ইরানের অভিজাত সামরিক বাহিনী হিসেবে পরিচিত এই বাহিনীকে তালিকাভুক্ত করার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছিল।
দুই দেশের বিরোধের পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি ঘটনাও। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হন। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ওই হামলার জন্য লেবাননভিত্তিক হিজবুল্লাহ এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে ইরানের আইআরজিসিকে দায়ী করে আসছে।
সাম্প্রতিক পাল্টাপাল্টি ঘোষণায় দুই দেশের পুরোনো বিরোধ নতুন করে কূটনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে।
সূত্র: রয়টার্স