সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
৫:৩১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

চালক ছাড়াই আকাশে উড়বে গাড়ি,আগামী বছরে বাজারে আনছে চীনা প্রতিষ্ঠান

চালক ছাড়াই আকাশে উড়তে সক্ষম দুই আসনের উড়ন্ত গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং। আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ লাখ ডলার বা ৩ কোটি ৬০ লাখ টাকার বেশি দামে যানটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেলি ঝাও। মঙ্গলবার (১০ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ওয়েব সামিটে উড়ন্ত গাড়িটির […]

চালক ছাড়াই আকাশে উড়বে গাড়ি,আগামী বছরে বাজারে আনছে চীনা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চালক ছাড়াই আকাশে উড়তে সক্ষম দুই আসনের উড়ন্ত গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং। আগামী বছরের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ লাখ ডলার বা ৩ কোটি ৬০ লাখ টাকার বেশি দামে যানটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেলি ঝাও।

মঙ্গলবার (১০ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ওয়েব সামিটে উড়ন্ত গাড়িটির একটি নমুনা প্রদর্শন করা হয়। ঝাও জানান, প্রায় এক দশক ধরে যানটি তৈরির কাজ করছে এক্সপেং। সম্প্রতি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সীমিত পরিসরে এটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

উড়ন্ত গাড়িটির ককপিটে দুজন বসতে পারবেন। ড্রোনের মতো ব্যাটারিচালিত ছয়টি পাখার সাহায্যে এটি আকাশে উড়বে। সাধারণ জয়স্টিক দিয়ে যানটি নিয়ন্ত্রণ করা যাবে। আবার নির্দিষ্ট গন্তব্য ঠিক করে দিলে এটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দাবি, মাত্র পাঁচ মিনিটের প্রশিক্ষণেই একজনকে যানটি ওড়ানো শেখানো সম্ভব। একবার চার্জে এটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে এবং মাটি থেকে এক কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম হবে। ভবিষ্যতে উড্ডয়নের দূরত্ব দ্বিগুণ করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

উড়ন্ত গাড়িটির নির্ধারিত দামের সঙ্গে ছয় চাকার একটি ভ্যানও দেওয়া হবে। ভ্যানটির পেছনের অংশ খুলে সেখান থেকে উড়ন্ত যানটি বের করা যাবে। প্রাথমিকভাবে চীনের গ্রামীণ এলাকার শৌখিন ব্যবহারকারী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে এটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

তবে শুরুতে এর ব্যবহার সীমিত থাকবে। চীনে অনুমোদিত পার্ক এলাকা ও দুর্গম স্থানে জরুরি প্রয়োজনে যানটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

চীনের বৃহত্তর ‘লো-অল্টিটিউড ইকোনমি’ পরিকল্পনার অংশ হিসেবে উড়ন্ত গাড়ি ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে কাজ চলছে। এই পরিকল্পনায় প্রথমে পণ্য পরিবহন এবং পরবর্তী সময়ে যাত্রী চলাচলে এ ধরনের যান ব্যবহারের লক্ষ্য রয়েছে। ডেলি ঝাওয়ের দাবি, চীনে উড়ন্ত যান তৈরিতে কাজ করছে প্রায় ২০টি প্রতিষ্ঠান।

এক্সপেং ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে উড়ন্ত যান ব্যবহারের বিষয়ে চুক্তি করেছে। এবার ইউরোপের বাজারেও প্রবেশ করতে চায় চীনা প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে টু-জি, অচল হওয়ার ঝুঁকিতে কোটি কোটি বাটন ফোন
৪ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ