সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

রসগোল্লা ভেবে মুখে দিতেই বিস্ফোরণ, প্রাণ গেল ভারতের এক ব্যক্তির

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলার পাদ্রিয়া গ্রামে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির হাতে ছোট বোমা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের বাড়িতে বসে থাকা রাজেন্দ্র বারোতিয়া নামের ওই ব্যক্তি বস্তুটিতে কামড় দিতেই সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাম বাঘত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ […]

রসগোল্লা ভেবে মুখে দিতেই বিস্ফোরণ, প্রাণ গেল ভারতের এক ব্যক্তির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলার পাদ্রিয়া গ্রামে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির হাতে ছোট বোমা তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের বাড়িতে বসে থাকা রাজেন্দ্র বারোতিয়া নামের ওই ব্যক্তি বস্তুটিতে কামড় দিতেই সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাম বাঘত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় রাজেন্দ্র নিজের বাড়িতে ছিলেন। এ সময় রাম বাঘত তাঁর বাড়িতে যান। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম বাঘত রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি ছোট বোমা তুলে দেন। রাজেন্দ্র সেটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, ওই বোমা সাধারণত প্রাণী হত্যার কাজে ব্যবহার করা হয়। স্বামীর হাতে সেটি দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পরে রাজেন্দ্রকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, ঘটনার সময় অন্ধকার থাকায় রাজেন্দ্র বুঝতে পারেননি তাঁর হাতে দেওয়া বস্তুটি আসলে রসগোল্লা নয়, বোমা।

জিজ্ঞাসাবাদে রাম বাঘত দাবি করেছেন, অন্য এক ব্যক্তি তাঁকে বোমাটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান। তবে ওই ব্যক্তি কে, কী উদ্দেশ্যে বোমাটি দেওয়া হয়েছিল এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজেন্দ্রকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ