সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:৪৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিতে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফার হার (ইল্ড) বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার মার্কিন স্থানীয় সময় দুপুর […]

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিতে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফার হার (ইল্ড) বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার মার্কিন স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ২ দশমিক ১৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৬৫ দশমিক ৪২ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম নেমে গিয়েছিল ৩ হাজার ৭৪২ ডলারে, যা ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

জায় ক্যাপিটাল মার্কেটসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাঈম আসলাম বলেন, শক্তিশালী মার্কিন ডলার, ট্রেজারি ইল্ড বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও কঠোর মুদ্রানীতির প্রত্যাশা স্বর্ণের ওপর বিক্রির চাপ বাড়িয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৫ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন ৫ শতাংশ। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এদিকে ফেডের ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও বড় পতন দেখা গেছে।

স্পট সিলভারের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ২৬ ডলারে নেমেছে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের পর এটিও সর্বনিম্ন। এ ছাড়া প্লাটিনামের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৭ দশমিক ৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ৯৫০ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ