প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। শনিবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শনিবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে দলটি।
সাক্ষাতের প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই বিষয়গুলোই দেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
সোমবারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং এসব মৌলিক দাবি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।